
সাভার প্রতিনিধি:
সাভারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ই ফেব্রুয়ারি ) সাভার থানা যুবলীগের উদ্যোগে সাভার থানা রোড মামুন কমিউনিটি সেন্টারে এই সভাটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি জাকির হোসেনের সভাপতিত্বে ও থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সবুজের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন থানা যুবলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মী গন।
এ সময় বক্তারা বলেন আসন্ন সাভার উপজেলা নির্বাচনে সাভারে মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুদের নির্মূল করতে মঞ্জুরুল আলম রাজীবের বিকল্প নেই। তাই আমরা সকলে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে আগামী সাভার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মঞ্জুরুল আলম রাজীব ভাই কে জয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব এবং সাভারকে একটি আধুনিক সাভার গড়ে তোলার সুযোগ করে দিবো
এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সাভার থানা যুবলীগের সহ-সভাপতি ফরিদ আল রাজী ভাকুর্তা ইউনিয়নের যুবলীগের সভাপতি তৌফিজ, বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল, যুবলীগ নেতা শামীম, মামুন সহ নেতা কর্মীগণ।