1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
আমিনবাজারে গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুয়াড়ি আটক - Cjnews71 আমিনবাজারে গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুয়াড়ি আটক - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

আমিনবাজারে গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুয়াড়ি আটক

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০৩ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারের আমিনবাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১২ জুয়াড়িকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে দুই বান্ডেল প্লেইং কার্ড (তাস) ও নগদ ১২ হাজার ২৯০টাকা উদ্ধার করা হয়।

বুধবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর-রশিদ।

এর আগে মঙ্গলবার রাতে সাভারের আমিনবাজার বড়দেশী বাজারের একটি দোকান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা ঢাকা সহ অন্যান্য জেলার নাগরিক বলে জানা যায়

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার দিকে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আমিনবাজারের বড়দেশী এলাকায় জুয়ার আসর বসিয়েছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়দেশী বাজারের হেলাল দোকানের ভিতর থেকে ১২ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় জুয়ার আসর থেকে দুই বান্ডেল প্লেইং কার্ড (তাস) ও নগদ ১২ হাজার ২৯০টাকা উদ্ধার করা হয়।

সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর-রশিদ বলেন, আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর