1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে মাদক ব্যবসায় বাধা দেয়ায় প্রকাশ্যে যুবককে মারধর - Cjnews71 সাভারে মাদক ব্যবসায় বাধা দেয়ায় প্রকাশ্যে যুবককে মারধর - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে মাদক ব্যবসায় বাধা দেয়ায় প্রকাশ্যে যুবককে মারধর

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৫৭ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তানজিম ইসলাম আনান (২৪) নামে এক যুবককে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে সাভার পৌরসভার পার্বতীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার তানজিম ইসলাম আনান সাভারের ভাগলপুর এলাকার তাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় তাঁর মাথাসহ শরীরের নানা স্থানে জখম হয়েছে। বর্তমানে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী যুবক বাদী হয়ে ব্যাংক কলোনী ছাপড়া মসজিদ এলাকার মো. হাবিব (২১), আল আমীন (২১), শিহাব (২৫), সায়েম (২৫) ও রকি (২৭) কে আসামী করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্র সুত্রে জানা যায়, অভিযুক্ত হাবিব ও আল আমীন ভুক্তভোগী ওই যুবকের বাসার সামনে প্রতিনিয়ত মাদক কেনাবেচা করতেন বিষয়টি নিয়ে তাদেরকে একাধিক বার বারন করলে তারা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী তানজিমকে বিভিন্ন হুমকি ধমকি প্রদান করে। এরই জের ধরে আজ দুপুরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দলবল নিয়ে সাভারের পার্বতীনগর ধুপের মাঠে প্রকাশ্যে তার উপর হামলা চালায় অভিযুক্তরা। এসময় তাদের হাতে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তার মাথার কানে ও পায়ের হাটুসহ শরীরের নানান স্থানে আঘাত করে। এসময় তার পকেটে থাকা ২০হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে হামলাকারীরা পালিয়ে যায়।

তানজিম ইসলামের বাবা তাজুল ইসলাম বলেন, হাবিব আর আল আমীন নামের অভিযুক্ত ব্যক্তিরা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। এসব কাজে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে পার্বতীনগরের ধুপার মাঠে জনসম্মুখে দলবল নিয়ে আমার ছেলেকে বেধড়ক মারধর করেন তারা। আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। আমি এঘটনার সুষ্ঠু বিচাই দাবী করি

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর