1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
পূর্ব শত্রুতার জেরে সাভারে সাংবাদিকের ছেলেসহ দুই জনকে কুপিয়ে জখম - Cjnews71 পূর্ব শত্রুতার জেরে সাভারে সাংবাদিকের ছেলেসহ দুই জনকে কুপিয়ে জখম - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

পূর্ব শত্রুতার জেরে সাভারে সাংবাদিকের ছেলেসহ দুই জনকে কুপিয়ে জখম

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৪৯ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ 

সাভারে বাকবিতন্ডার জেরে সাংবাদিকের ছেলেসহ দুই জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে কিশোর গ্যাং এর সদস্যরা। এঘটনায় আহতদের আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৭ মার্চ) ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনী স্কুলের সামনে এঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের অস্ত্রপচার চলছে।

আহতরা হলেন- জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার সাভার প্রতিনিধি মতিউর রহমান ভান্ডারীর ছেলে জিসান প্রামানিক (১৫) ও তার সহপাঠী সিয়াম রাজা (১৫)। তারা দুই জনই বিপিএটিসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। তবে হামলাকারীদের বিস্তারিত পাওয়া যায় নি।

আহত জিসানের বাবা মতিউর রহমান ভান্ডারী বলেন, হামলাকারীরা ও আমার ছেলে একই শিক্ষাপ্রতিষ্ঠানে লেখা পড়া করে। স্কুল বাসে বসা নিয়ে ওই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে বেশ কিছুদিন আগে বাকবিতন্ডা হয়। সেই বাকবিতন্ডার জেরে আমার ছেলে ও তার সহপাঠিকে আজ বাড়ি থেকে ডেকে নেয় হামলাকারীরা। কোন কিছু বুঝে ওঠার আগেই পূর্ব পরিকল্পনা মতো তাদের ওপর হামলা চালায় তারা। এসময় শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে এনাম মেডিকেলে ভর্তি করে। বর্তমানে তাদের অস্ত্রপচার চলছে।

এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক আকবর আলী বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে খবর নিয়েছি। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানতে পেরেছি। দোষীদের আটকের অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর