1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে ৫০ কেজি গাঁজাসহ ডিবির হাতে আটক-৩ - Cjnews71 সাভারে ৫০ কেজি গাঁজাসহ ডিবির হাতে আটক-৩ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে ৫০ কেজি গাঁজাসহ ডিবির হাতে আটক-৩

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২২৬ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে ৫০ কেজি গাঁজা পাচারের সময় তিনজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় মাদক পরিবনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করা হয়।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এরআগে সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে সাভারের জোড়পুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, কুমিল্লার দেবিদ্বার থানাধীন পৈয়াবাড়ী গ্রামের আলী আশরাফের ছেলে মো. আল-আমীন (২২), একই থানার আশরা কেরানীবাড়ি গ্রামের মৃত আয়নাল হোসেনের ছেলে মো. মাসুদ (২৫) ও নওগাঁ জেলার সদর উপজেলার মাগুরা গ্রামের মৃত হামিদুর রহমানের ছেলে মো. কবির হোসেন (৩০)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে কুমিল্লা থেকে একটি পিকআপে করে গাঁজার চালান নওগাঁর দিকে যাচ্ছে। এ খবরের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে গতকাল রাত আনুমানিক পৌনে এগারোটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকা থেকে গাঁজাসহ পিকআপটি আটক করে। এসময় পিকআপ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয় পাশাপাশি আটক করা হয় পিকআপে ৩ মাদক কারবারিকে। এসময় তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা ডিবি পুলিশের কাছে স্বীকার করেছে।

ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে মাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর