1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে আবার ছিনতাই, টাকা ছিনিয়ে নিয়ে বেধড়ক মারধর - Cjnews71 সাভারে আবার ছিনতাই, টাকা ছিনিয়ে নিয়ে বেধড়ক মারধর - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে আবার ছিনতাই, টাকা ছিনিয়ে নিয়ে বেধড়ক মারধর

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২০১ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে কোরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান জুয়েল মিয়া (২৫) কে বেধড়ক মারধর করে ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

শনিবার (২৪ মার্চ) রাত ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে এঘটনা ঘটে।

ভুক্তভোগী জুয়েল মিয়া রংপুরের গঙ্গাচড়া উপজেলার ভুটকা গ্রামের মো. এনামুল হকের ছেলে। তিনি “স্টেড ফাস্ট কোরিয়ার লিমিটেড” নামের লকটি কোরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান হিসাবে কাজ করতে।

ভুক্তভোগী জুয়েল মিয়া জানান, প্রতিদিনের মত আজও বাইসাইকেল নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ডেলিভারি দিতে যাই। পার্সেল ডেলিভারি শেষে করে রাত ৯ টার দিকে রেডিও কলোনীর সাব অফিসে ফিরছিলাম। আমি ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাস স্ট্যান্ডের একটু আগে পৌছলে ৫/৬ জন ছিনতাইকারী আমার গতিরোধ করে। পরে জোরপূর্বক পকেটে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমি বাঁধা দেই। এসময় আমাকে বেধড়ক পিটিয়ে পকেটে থাকা ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা আমাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব শিকদার বলেন, এসংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর