1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই।। - Cjnews71 সাভারে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই।। - Cjnews71
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই।।

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২০১ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাভারে সেমাই কারখানা গুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে লাচ্ছা সেমাই । এসব কারখানার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ এলাকার সাধারণ জনগনের। প্রশাসন তাদের বিরুদ্ধে ধারাবাহিক ব্যবস্থা নিলেও কোনভাবেই তাদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা বলছেন, এ ধরনের খাদ্য গ্রহণে নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
২৮ মার্চ (বৃহঃবার) সাভার মধুমতি মডেল টাউনে সরেজমিনে একটি সেমাই কারখানায় গিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে রং মিশিয়ে তৈরী করছে এই সব সেমাই, এছাড়া কারখানাগুলোতে উৎপাদন কাজে ব্যবহৃত ময়দা, চিনি, ডালডা, ভোজ্য তেল, এরারুট ও লবণ ইত্যাদি খুবই নিম্নমানের। বিক্রির জন্য প্রস্তুত করা সেমাইগুলোর অধিকাংশ নোংড়া ও পোকা-মাকড় পড়ে থাকে। শ্রমিকদের হাতে গ্লাভস্, মুখে মাস্ক ও পায়ে প্লাস্টিক গামবুট থাকার কথা থাকলেও কারো কোন কিছুই নেই। অধিকাংশ কারখানায় শ্রমিকদের একসাথে জড়ো হয়ে উৎপাদন কাজ করতে হচ্ছে। আর এসব উৎপাদিত সেমাই ঢাকা জেলাসহ আশপাশের জেলাগুলোতে মার্কেটে বাজারজাত করা হচ্ছে। নোংড়া পরিবেশের বিষয়ে কারখানার মালিক ও শ্রমিক কথা বলতে নারাজ। কারখানায় কোন মালিক পক্ষের লোকজন না থাকলেও বিভিন্ন জেলার শ্রমিক দিয়ে চালানো হচ্ছে এই সব অবৈধ্য কারখানা। জানা যায় এই অবৈধ্য কারখানার মালিক নাসির এবং সিদ্দিক তারা বিভিন্ন নেতার নাম বিক্রি করে এই কারখানাটি পরিচালনা করে আসছে।
স্থানীয় লোকজন বলেন এসব কারখানায় যদি পোড়া তেলসহ নিম্নমানের উৎপাদন সামগ্রী ব্যবহার করা হয়,তাহলে সেগুলো খেলে গ্যাস্টিক, আলসার, আমাশয়, পাতলা পায়খানাসহ ক্যান্সারও হতে পারে। তাই এ ধরনের খাদ্য বর্জন করাই উত্তম। সাধারণ ভোক্তাদের দাবি এসকল কারখানায় ভোক্তা অধিকারের নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন।
এব্যাপারে সাভার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানালে তিনি বলেন, আমরা ভ্রাম্মমান অভিযান পরিচালনা করে এদের শাস্তির আওতায় আনবো।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর