
সিজে নিউজ ডেস্কঃ
সাভারে একটি পোষাক তৈরীর (এমব্রডারি) কারখানার টাকা নিয়ে পালিয়ে যায় এক কর্মচারী।
বুধবার এঘটনায় কারখানার মালিক সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায় সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের শুকুরজান স্কুলের পাসে এসএস এমব্রয়ডারি কারখানা থেকে বুধবার ভোরে কারখানার মালিক সোহরাবের ১ লাখ ১ হাজার টাকা নিয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় হজরতপুর ইউনিয়নের সদুরপুর দক্ষিণ পাড়ার আলমগীরের ছেলে সিয়াম (২৪) পালিয়ে যায়।
কারখানার মালিক সোরহাব বলেন, গত ২৬ শে ফেব্রুয়ারিতে চাকুরীর সুবাদে কারখানায় যোগদান করে সিয়াম। সিয়াম বর্তমানে সাভার পৌর গেন্ডা ৯ তলা এলাকার শমসের এর বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে। টাকা চুরির ঘটনা সিয়ামের পরিবারকে জানালেও কোন সৎ উত্তর পায়নি ভুক্তভোগী।
অভিযোগের ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক রাজিব সিকদার বলেন, টাকা চুরির একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তকরে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।