1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
হলমার্ক কেলেঙ্কারিতে কোর্টের রায়ে, পালিয়ে যাওয়া সাভারের চেয়ারম্যানের আত্মসমর্পণ - Cjnews71 হলমার্ক কেলেঙ্কারিতে কোর্টের রায়ে, পালিয়ে যাওয়া সাভারের চেয়ারম্যানের আত্মসমর্পণ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

হলমার্ক কেলেঙ্কারিতে কোর্টের রায়ে, পালিয়ে যাওয়া সাভারের চেয়ারম্যানের আত্মসমর্পণ

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৭৩ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলায় সাজার রায় শুনে পালিয়ে যাওয়া সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার আদালতে আত্মসমর্পণ করেছেন।

রোববার (৩১ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি

দুপুর ২টার দিকে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন। গত ১৯ মার্চ হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের প্রায় চার হাজার কোটি টাকার ঋণ দুর্নীতির ১১ মামলার মধ্যে এক মামলার রায়ে প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

মামলায় সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকারকে এক ধারায় পাঁচ বছর ও আরেক ধারায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জামিনে থাকা আসামি জামাল উদ্দিন রায় শুনতে আদালতে হাজির হন। তার স্বাক্ষরিত হাজিরাও জমা হয় আদালতে।

তবে সাজার রায় শোনার পরে এক ফাঁকে কৌশলে আদালত থেকে পালিয়ে যান তিনি।
পরে আদালত জামাল উদ্দিনের জামিন বাতিল করে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর