1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে ডাকাত ও ছিনতাই চক্রের ৮ সদস্য গ্রেপ্তার - Cjnews71 সাভারে ডাকাত ও ছিনতাই চক্রের ৮ সদস্য গ্রেপ্তার - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে ডাকাত ও ছিনতাই চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ আট জন ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

এর আগে গেলো রাত ২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক কলোনীর সাভার মডেল মসজিদ সংলগ্ন ফুটওভার ব্রিজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জ জেলা সদরের লাল মিয়ার ছেলে মোঃ রতন (৩৫), টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানার চেংটাপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ রানা মিয়া (৪০), ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার মাঝিয়ালী গ্রামের আলামিনের ছেলে মোঃ মিলন (১৯), ঠাকুরগাঁও জেলা সদরের নিশ্চিন্তপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মোঃ মুরাদ (২৮), মুরাদের ভাই মোঃ আরিফুল ইসলাম (৩১), সাভার মডেল থানার মজিদপুরের ছোট বলিমেহের শওকত আলীর ছেলে মোঃ আব্দুল আলীম (৩৬), মানিকগঞ্জ জেলা সদরের ভাড়াইদা বাজার এলাকার মৃত জলিলের ছেলে মো. মানিক (৩৫), ও সাভারের বনপুকুর এলাকার মৃত শফিউল্লাহর ছেলে মোঃ রনি (৩০)। এদের মধ্যে অনেকেই ভাসমান আবার অনেকেই বাসা ভাড়া নিয়ে সাভারের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বাংলানিউজকে বলেন, গত রাতে সাভারের ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮ জন ডাকাতকে গ্রেপ্তার করে ডাকাতি ও ছিনতাইয়ে ব্যবহৃত ৪ টি চাপাতি, ১টি সুইচ গিয়ার, ১ টি দা, ১টি লোহার পাইপ ও ১টি কাঠের স্ট্যাম্প উদ্ধার করা হয়।

অভিযানে অংশ নেওয়া ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল বলেন, আমরা ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন স্যারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়াসহ আশপাশ এলাকায় ছিনতাই এবং ডাকাতি করে আসছিল বলে তারা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর