1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে পুলিশের অভিযানে ধারালো অস্ত্রসহ গ্রেফতার ৭ - Cjnews71 সাভারে পুলিশের অভিযানে ধারালো অস্ত্রসহ গ্রেফতার ৭ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে পুলিশের অভিযানে ধারালো অস্ত্রসহ গ্রেফতার ৭

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩৮০ বার পঠিত
সাভার প্রতিনিধি:
সাভারে ছিনতাই ও কিশোর গ্যাং এর উৎপাত বেড়ে যাওয়ায় সাভার পৌর এলাকায় বিভিন্ন জায়গায় ছিনতাই ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক বিক্রির সাথে জড়িত অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৪ লাখ টাকার হেরোইন ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র জব্দ করা হয়।
বুধবার (১ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী, পিপিএম (বার)।
এ সময় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্জামান পিপিএম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ,  পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন ও পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাস উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন, সাগর ওরফে ডেঞ্জার সাগর (২২), রাজু (২৪), আকাশ ওরফে আকাই (২৩), রাকিব হাসান হৃদয় (২৬), সাব্বির (২৪), নাঈম(২৫) ও আল আমিন(২৮)। তারা সবাই সাভার পৌরসভার বিভিন্ন এলাকায় বসবাস করে ছিনতাই, মাদক বিক্রিসহ নানা অপকর্ম করে আসছিল।
পুলিশ জানায়, জেলা পুলিশের নিয়মিত ছিনতাই ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধা থেকে পহেলা মে সকাল ৬টা পর্যন্ত সাভার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র, আংটি সাদৃশ্য খুর ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ৫ টি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে সাভার-আশুলিয়া, রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য দিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর