1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সামান্য টাকার জন্য শিকল দিয়ে কুকুরের সাথে বেধে রিকশাচালককে নির্যাতন  - Cjnews71 সামান্য টাকার জন্য শিকল দিয়ে কুকুরের সাথে বেধে রিকশাচালককে নির্যাতন  - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সামান্য টাকার জন্য শিকল দিয়ে কুকুরের সাথে বেধে রিকশাচালককে নির্যাতন 

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২২০ বার পঠিত
সাভার প্রতিনিধি:
সাভারে ৮০০ টাকার জন্য এক রিকশাচালককে বেধড়ক মারধর করে কুকুরের সাথে শিকল দিয়ে বেধে রেখেছে মামুন নামের এক ভাঙারি ব্যবসায়ী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রিকশাচালক রবিউলকে উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (৭ মে) সকাল ৭ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তেঁতুলঝোরা ইউনিয়নের ভরালি এলাকায় রিকশাচালক রবিউলের পায়ে শিকল দিয়ে একটি গাছের সাথে বেধে রাখা হয়।
ভুক্তভোগী রবিউল ইসলাম (৪০) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে রাজধানীর শ্যামলীতে পায়ের রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
অভিযুক্ত মামুন তেঁতুলঝোরা ইউনিয়নের বারটেক গার্মেন্টসের পাশের একটি বাসায় থেকে ভরালি এলাকায় ভাঙারির ব্যবসা করেন।
ভুক্তভোগী রবিউল ইসলাম  বলেন, ‘আমি আগে ভাঙারি মালামাল বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে মামুনের কাছে বিক্রি করতাম। সেই সময়ে মামুন আমার কাছে ৮০০ টাকা পেতো। সেই টাকার জন্য আমাকে তেঁতুলঝোড়া ইউনিয়নের কাঁঠালতলা থেকে ধরে এনে বেধড়ক মারধর করে মামুন। পরে পায়ে শিকল পরিয়ে একটি কুকুরের সাথে আমাকে বেধে রাখে। প্রায় ৭ ঘন্টা বেঁধে রাখার পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।
এব্যাপারে সাভার ট্যানারী ফাঁড়ির ইনচার্জ (ইনস্পেকটর) রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর