1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা - Cjnews71 সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে জমি সংক্রান্ত বিরোধের জেরে রমজান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবোর মসজিদ মার্কেটের খেয়াঘাট এলাকায় এঘটনা ঘটে।

নিহত রমজান বিরুলিয়া ইউনিয়নের কাকাবোর মসজিদ মার্কেট এলাকার মো. শওকত হোসেনের ছেলে। এঘটনায় তার পুরো পরিবারকে বেধড়ক পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।

অভিযুক্তরা হলেন একই এলাকার রহিম, ইউনুস, ইয়ানুস, মানিকসহ অন্তত ৮/১০ জন। তারা রমজানের মাথার ৫ স্থানে কুপিয়ে মারাত্মকভাবে আহত করলে তিনি মারা যান।

নিহত রমজানের স্ত্রী সোহানা আক্তার বলেন, ঘটনাস্থলে আমাদের ১৮ শতাংশ জমি রয়েছে। দুপুরে সেই জমি দখলের জন্য যায় রহিম, ইউনুস, ইয়ানুস, মানিকসহ অন্তত ৮/১০ জন। খবর পেয়ে আমার স্বামী তার ভগ্নিপতি সেলিমকে নিয়ে জমিতে যান। তারা জমিতে যাওয়া মাত্র লোহার রড ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করে। এসময় সেলিম ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে আমার স্বামীর মাথায় কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নেওয়ার জন্য চেষ্টা করি। এসময় রাস্তায় আমাদের গতিরোধ করে আবারও পরিবারের সকল সদস্যদের পেটানোর চেষ্টা  করেন। কোনমতে জান বাঁচিয়ে আমার স্বামীকে এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা আমার স্বামীকে সময়মত হাসপাতালেও নিতে দেয় নি।

এব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব শিকদার  বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর