1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারের ‘কিশোর গ্যাং ইমন গ্রুপের’ ইমন গ্রেপ্তার - Cjnews71 সাভারের ‘কিশোর গ্যাং ইমন গ্রুপের’ ইমন গ্রেপ্তার - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারের ‘কিশোর গ্যাং ইমন গ্রুপের’ ইমন গ্রেপ্তার

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৯৪ বার পঠিত
সাভার প্রতিনিধি:
ঢাকার সাভারে ‘‘কিশোর গ্যাং ইমন গ্রুপের’’ মেহেদী হাসান ইমন ওরফে গিয়ার ইমনকে গ্রেপ্তার করেছে
বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।
র‍্যাব জানায়, গত ২৮ মার্চ সাভারের ছায়াবিথি আমতলা মোড় এলাকায় শহিদুল ইসলাম (২৪) নামে এক দন্ত চিকিৎসকের সহকারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে নিহতের বড় ভাই একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তে নেমে গত ১১ মে ঢাকার রামপুরায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জের বাসিন্দা নুর আলম (২৪) ওরফে টান আলমকে গ্রেপ্তার করে। তবে ওই ঘটনায় অন্যতম আসামি ও হত্যাকারী ইমন আত্মগোপনে চলে যায়।
র‍্যাব বলছে, ওই ঘটনা ছাড়াও গত ১১ মার্চ সাভার বাজার রোডের একটি মার্কেটের পেছনে পরিত্যক্ত ফাঁকা জায়গায় সোহেল মোল্লা (২৫) নামে এক কাঠ মিস্ত্রিকে হত্যার ঘটনা ঘটে। এছাড়াও উপজেলার সোবহানবাগ এলাকায় মারামারির ঘটনাকে কেন্দ্র করে আমজাদ হোসেন (৩৪) নামে অপর এক ব্যক্তিকেও হত্যার ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত অন্যতম পলাতক আসামি মেহেদী হাসান ইমন ওরফে গিয়ার ইমন। তবে সে দীর্ঘ দিন ধরেই ঢাকাসহ বরিশাল, ঝালকাঠি, জামালপুর এলাকায় আত্মগোপন করে।
গত ৬ জুন রাতে জামালপুর সদর উপজেলার নুরুন্দী এলাকায় র‍্যাব-৪ ও র‍্যাব-১৪ এর একটি যৌথ অভিযান পরিচালনা করে ইমনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ইমন ঢাকার সাভারের বাসিন্দা।
গ্রেপ্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার বরাত দিয়ে র‍্যাব জানায়, এই ইমন সাভার এলাকার সক্রিয় কিশোর গ্যাং গিয়ার ইমন গ্রুপের দলনেতা। সে ও তার সহযোগীরা মাদক ব্যবসা, ছিনতাই, ডাকাতিসহ একাধিক হত্যাকান্ডের সাথে জড়িত।
ইমনের বরাতে র‍্যাবের দাবি, ২৮ মার্চ মাদক সেবনের টাকা জোগাড় করতে পথচারী শহিদুল ইসলামকে তারা জিম্মি করে তার কাছে টাকা পয়সা ও মোবাইল ফোন চায়। তবে এতে অস্বীকৃতি জানালে ইমন ও তার সহযোগী নুর আলম মিলে ধারালো সুইচ গিয়ার ভুক্তভোগীর পেটে চালিয়ে দেয়। এরপরই তারা এলাকা ত্যাগ করে।
ইমনের বিরুদ্ধে সাভার মডেল থানায় তিনটি হত্যা মামলাসহ একাধিক ছিনতাই, মারামারি ও মাদকের মামলা রয়েছে।
লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, গ্রেপ্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর