1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
চাঁদার দাবীতে পরিবহন শ্রমিকদের মারধর, মালিককে হুমকি - Cjnews71 চাঁদার দাবীতে পরিবহন শ্রমিকদের মারধর, মালিককে হুমকি - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

চাঁদার দাবীতে পরিবহন শ্রমিকদের মারধর, মালিককে হুমকি

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে চাঁদার দাবীতে এক পরিবহন ব্যবসায়ীকে হুমকি ও মিনি বাস চালক এবং হেল্পারদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় ৫ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই পরিবহন ব্যবসায়ী।

ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম মো. রুবেল (৩৮) তিনি সাভার পৌরসভার মজিদপুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে এবং মাসকান এন্টারপ্রাইজ লিমিটেড নামক একটি মিনি বাস পরিবহনের মালিক।

অভিযুক্তরা হলো, আশুলিয়ার চারাবাগ এলাকার মো. শফিক মির্জা (৪০), আশুলিয়ার আনারকলি এলাকার মো. ইয়াসিন আরাফাত (৩২), দক্ষিন আনারকলি এলাকার মো. বাপ্পারাজ (৩৮), দোসাইদ এলাকার মো. হাসান (৪৫) ও আনারকলি এলাকার মো. আরিফ (২৭)।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ভুক্তভোগী রুবেলের মাসকান এন্টারপ্রাইজ লিমিটেড নামক মিনি বাস কোম্পানির (রোড পারমিট রেজি: ১৮,১৫,৭৯) মোট ২৫টি মিনিবাস সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে আশুলিয়া বাজার পর্যন্ত চলাচল করে। এই রোডে চলাচলের সময় অভিযুক্তরা উক্ত সকল মিনিবাসের চালকদের অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করে এবং মাসকান এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এসময় আবু হানিফ নামে এক চালককে মারধর করা হয় এবং চারটি গাড়ি আটক করে রেখে চালক ও হেলপারদের নাময়ে দেয়। অভিযুক্তদের সকলেই সন্ত্রাসী প্রকৃতির লোক তারা যেকোনো সময় এই পরিবহনের শ্রমিকদের বড় ধরনের ক্ষতি করতে পারে তাই ঘটনার পর থেকে সকল চালক ও হেলপার এই রোডে বাস চালাতে অস্বীকৃতি জানিয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক আরাফাত রহমান বলেন, আটকে রাখা ৪ টি গাড়ির মধ্যে তিনটি উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর