1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে বিল্ডার্স কোম্পানির প্রতারণার শিকার হয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা - Cjnews71 সাভারে বিল্ডার্স কোম্পানির প্রতারণার শিকার হয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে বিল্ডার্স কোম্পানির প্রতারণার শিকার হয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৪২৯ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে একটি ডেভেলপার কোম্পানির ফাঁদে পড়ে ফ্লাটের শেয়ার হতে ১৭ জন ভুক্তভোগী প্রায় সাড়ে চার কোটি টাকা বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন।

এ ব্যাপারে শনিবার (২৯ জুন) সকালে ঢাকার সাভারের ব্যাংক কলোনিতে নির্মিত বিল্ডিং এর সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

প্রতারণার শিকার বিনিয়োগকারীরা অভিযোগ করেন, প্রায় চার বছর আগে ব্যাংক কলোনির মনজিল বিল্ডার্সের চেয়ারম্যান নাজমুল আরিফের প্রস্তাবে ওই এলাকায় আমিন নিবাস নামে ১০ তলা ভবনের ফ্লাটের মালিক হতে তার কাছে বিভিন্ন মেয়াদে টাকা জমা দেন ১৭ জন ব্যক্তি। প্রায় ৩ বছর আগ পর্যন্ত এই ১৭ জনের কাছ থেকে নাজমুল আরিফ ৪ কোটি ২১ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু ১০ তলা ভবন দূরে থাক এ পর্যন্ত বেইজমেন্ট পর্যন্ত করতে পারেনি ওই কোম্পানি। এরই মধ্যে লাপাত্তা হয়ে গেছেন মনজিল বিল্ডার্সের লোকজন।
মানববন্ধন থেকে ভুক্তভোগীদের মধ্যে প্রবাসী কামাল পাঠান, সাভারের সাইফুল ইসলাম মিঠু ও গৃহবধূ রেজোয়ানা হক জানান, বছরের পর বছর পেরিয়ে গেলেও নির্মাণাধীন ভবনে বেইজমেন্ট করে ওভাবেই ফেলে রেখেছে মনজিল বিল্ডার্স।

২০২২ সালে ১৭ জনকে ফ্লাট বুঝিয়ে দেয়ার কথা থাকলেও তারা নানা তাল-বাহানা করতে থাকে। অপরদিকে, ভবন নির্মাণ না হওয়ায় মনজিল বিল্ডার্সের চেয়ারম্যান নাজমুল আরিফের সাথে যোগাযোগ করলে তিনি ভুক্তভোগীদের সাথে খারাপ আচরণ করেন। উল্টো হুমকির শিকার হন শেয়ার হোল্ডার ব্যক্তিরা। স্থানীয় গণ্যামান্য ব্যক্তিদের নিয়ে বারবার ডেভেলপার কোম্পানির সাথে বসে আলোচনা করেও মনজিল বিল্ডার্সের চেয়ারম্যান নাজমুল আরিফের সহানুভূতি পাওয়া যায়নি। তিনিও গাঢাকা দিয়ে আছেন। বারবার নাজমুল আরিফ প্রতারণার দায়ে কারাগারে গেছেন। সম্প্রতিও তিনি গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাবাস করে জামিনে এসেছেন। নাজমুল আরিফ ঢাকা জেলার ধামরাই থানার আব্দুল মান্নান ডিগ্রি কলেজের শিক্ষক হিসেবেও কর্মরত আছেন বলে জানা গেছে।
এব্যাপারে নাজমুল আরেফিন মুঠোফোনে প্রতিবেদককে জানান আমাদের কোম্পানির এমডি শফিকুল ইসলাম এবং কিছু পাটনাররা বড় একটা এমাউন্ট নিয়ে পালিয়ে যায় তাই আমিও সমস্যায় আছি এবং ভুক্তভোগীদের সাথে একাধিক বার বসেও সমাধানে আসতে পারিনি।

ভুক্তভোগীরা আরও জানান, ফ্লাটের শেয়ারারদের মধ্যে কেউ প্রবাসী, কেউ গার্মেন্টসের কর্মচারী, কেউ চাকরিজীবী। তাদের সারাজীবনের কষ্টার্জিত অর্থ নাজমুল আরিফের কাছে বিনিয়োগ করেছেন। এখন ফ্লাট বা টাকা ফেরৎ না পেয়ে তারা এখন মানবেতর জীবন-যাপন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর