1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে সাপের কামড়ে শিশুসহ আহত-২ - Cjnews71 সাভারে সাপের কামড়ে শিশুসহ আহত-২ - Cjnews71
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে সাপের কামড়ে শিশুসহ আহত-২

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে বিষাক্ত সাপের কামড়ে শিশুসহ দুইজন আহত হয়েছে। এদের মধ্যে একজন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (৩০ জুন) রাতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মুল হুদা আহতের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে দুপুরে ধামরাই সুঙ্গড়চর এলাকার এক শিশুকে ও রাতে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লার জমিদার বাড়ির জঙ্গল থেকে আরো এক ব্যক্তিকে সাপে দংশন করে।

আহতরা হলেন – ধামরাই সুঙ্গড়চর এলাকার আলামিনের ছেলে ফাহাদ (০৪) ও মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার বায়রা গ্রামের পরিমল কবিরাজের ছেলে বাসুদেব (৩৫)। সে সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় বসবাস করে কাঠ মিস্ত্রি কাজ করেন।

আহত বাসুদেবের বন্ধু অমিত কর্মকার বলেন, বাসুদেব সন্ধ্যার দিকে প্রকৃতির ডাকে সাঁড়া দিতে আড়াপাড়ার জমিদার বাড়ির জঙ্গলে যায়। এসময় হঠাৎ করে বাসুদেব চিৎকার করলে আমরা এগিয়ে যায়। পরে দেখি বাসুদেবে ডান হাতের আঙুলে সাপে কামড়ে দিয়েছে। পরে আমরা তাকে দ্রুত চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসকরা রক্ত পরীক্ষা করে বিষাক্ত সাপের বিষ পেয়েছে বলে জানান তিনি।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মুল হুদা বলেন, শিশুসহ দুইজন সাপের কামড়ে অসুস্থ্য হয়ে আজকে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে বাসুদেব নামে এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া এক শিশুকে ভ্যাকসিন দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান ওই চিকিৎসক।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর