1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা - Cjnews71 ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৪০৩ বার পঠিত
সাভার প্রতিনিধি:
গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর সাড়ে তিনটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রায় তিন হাজার শিক্ষার্থীর উপস্থিতে একটি মিছিল বের হয়। মিছিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েছে গণ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইউনিভার্সিটি, সাভার মডেল কলেজ, মির্জা গোলাম আজম কলেজ এবং সাভার ল্যাবরেটরী কলেজের শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে শেষ হয়। এরপর ৩:৪০ থেকে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় লেন অবরোধ করে রাখেন এবং বিভিন্ন স্লোগানে আন্দোলন করছেন  শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “আমরা মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গতকাল রাতে যে নির্মম হামলা করা হয়েছে তার বিচার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে আজকের এই অবরোধ করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের ভাইদের ওপর যে হামলা হয়েছে তার বিচার এবং আমাদের দাবি মেনে নেওয়া না হয় আমরা রাজপথ ছাড়বো না।”

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর