1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে বাবার অর্ধগলিত ও ছেলের খন্ডিত মরদেহ উদ্ধার - Cjnews71 সাভারে বাবার অর্ধগলিত ও ছেলের খন্ডিত মরদেহ উদ্ধার - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে বাবার অর্ধগলিত ও ছেলের খন্ডিত মরদেহ উদ্ধার

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে ফুয়াদ ইসলাম (৫৪) নামে এক ব্যক্তির অর্ধগলিত ও তার ছেলে আশিকের (২) খন্ডিত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। এঘটনার পর থেকেই ফুয়াদের গরুর খামারের রাখাল জয় (৩০) পলাতক রয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় রুপালি সৈকত হাউজিংয়ের ভেতরে ওই দুইজনের অর্ধগলিত ও খন্ডিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় পুলিশকে খবর দেয়।

নিহতরা হলেন – বাবা ফুয়াদ ইসলাম ও তার ছেলে আশিক। তারা সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকার রুপালি সৈকত হাউজিংয়ে বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি ফরিদপুর বলে জানা যায়।

স্থানীয়রা বলেন, ফুয়াদ আমিনবাজার বড়দেশী এলাকায় রুপালি সৈকত হাউজিংয়ের ভেতরে একটি গরুর খামার ছিল। ফুয়াদ ওই খামারের পাশেই পরিবার নিয়ে বসবাস করতেন। আজ দুপুরে স্থানীয়রা অর্ধগলিত ফুয়াদের মরদেহ ও তার ছেলের খন্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রাশিদ ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, দুই মরদেহের সন্ধান পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী যাচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর