1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
যুব মহিলালীগের সাবেক নেত্রীকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে - Cjnews71 যুব মহিলালীগের সাবেক নেত্রীকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

যুব মহিলালীগের সাবেক নেত্রীকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৭ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

কলেজ পড়ুয়া ছেলেকে হত্যা মামলায় নাম ঢুকিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ডেকে আনা হয় রাজনৈতিক দলের সাবেক নেত্রীকে। অতঃপর জোরপূর্বক ধর্ষণের পর মামলা থেকে নাম প্রত্যাহারের আশ্বাস দেয় সেই নেতা। শর্ত, ঘটনার বিষয়ে কাউকে না জানানো ও নিয়মিত দেখা করার। বিষয়টি থানায় অভিযোগ করা হলেও অজ্ঞাত কারণে সাত দিনে হয়নি কোন মামলা। অভিযোগ রয়েছে আলামত নষ্ট করতে এই কালক্ষেপণ। বাংলা সিনেমার কাহিনী মনে হলেও এমন একটি ঘটনার অভিযোগ পাওয়া গেছে। ১৫ বছর ধরে এলাকা ছেড়ে নির্বাসনে থাকা এক বিএনপি নেতার বিরুদ্ধে উঠেছে এই ধর্ষণের অভিযোগ। ধর্ষণের শিকার সদ্য ক্ষমতা হারানো আওয়ামীলীগ যুব মহিলা লীগের সাবেক নেত্রী। বিএনপি নেতার এমন কর্মকান্ডে হতাশ প্রকাশ করেছে এলাকাবাসী।

জানা যায়, গত ৫ই আগস্ট ক্ষমতার পালা বদলে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। নিজ বাড়িতে ফিরে আসে আশুলিয়ার বিএনপির অধিকাংশ নেতাকর্মীরা। বর্তমানে আওয়ামীলীগের নেতাকর্মীদের নামে দেওয়া হচ্ছে এক বা একাধিক মামলা। এই সুযোগে আওয়ামীলীগের দখলে থাকা ব্যবসা নিয়ন্ত্রণ নিচ্ছে বিএনপির নেতারা। তবে ব্যতিক্রম ছিলেন ১৫বছর পর ফিরে আসা আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম পিয়ার আলী।

অভিযোগ রয়েছে পঞ্চাশোর্ধ্ব বিএনপি নেতা ভুক্তভোগী নেত্রী ও তার ছেলের নাম হত্যা মামলা থেকে প্রত্যাহারের আশ্বাসে ডেকে আনে যুব মহিলা লীগের সাবেক এক নেত্রীকে। বিনিময়ে তাকে নিয়মিত ব্যক্তিগত কক্ষে দেখা করতে হবে বিএনপির নেতার সাথে। তবে শর্ত ভঙ্গ হলেই হত্যা মামলায় থাকবে ছেলে ও নেত্রীর নাম এমনই হুমকি দেন ওই নেতা। এদিকে থানায় সাত দিন ঘুরেও মামলা নেয়নি পুলিশ। আলামত সংগ্রহ না করে উল্টো নষ্ট করার অভিযোগ রয়েছে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে।

অভিযুক্ত বিএনপি নেতা আমিনুল ইসলাম পিয়ার আলী (৫৭)। সে আশুলিয়া ধামসোনা ইউনিয়নের পবনারটেক এলাকার মৃত কাশেম আলীর ছেলে। বর্তমানে সে জাতীয়তাবাদী দল বিএনপির আশুলিয়া থানা কমিটির সহ সভাপতি ও সভাপতি প্রার্থী।

অভিযোগ পত্র ও ভুক্তভোগী দেওয়া তথ্য থেকে জানা যায়, গত ৫ই আগস্ট দেশে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পরিবর্তন হয়, এর পর থেকে নেত্রীকে নানা ভাবে ভয়ভীতি দেখাতে থাকে ওই বিএনপি নেতা। এসময় নেত্রীসহ তার পরিবারের সদস্যদের হত্যা মামলায় নাম দেওয়ার হুমকী দেয়। হুমকির মুখে স্বপরিবারে বাসা পরিবর্তন করতে বাধ্য হয় ভুক্তভোগী পরিবার। কিন্ত ফেসবুক ম্যাসেঞ্জার ও মোবাইল নাম্বার ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলে। এসময় দেখা না করায় যুব মহিলালীগের নেত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যদের হুমকী দিতে থাকে। পরে বাধ্য হয়ে ১৬ই সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে দেখা করার জন্য ভাদাইল পিয়ারআলী স্কুলের ভিতরে বিএনপি নেতার ব্যক্তিগত অফিসে যায়। এসময় সাড়ে এগারোটা দিকে কৌশলে মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে সে। হুমকি দেয় ঘটনার বিষয়ে কাউকে না জানাতে।

ভুক্তভোগী যুব মহিলালীগের নেত্রী বলেন, আমি আগে আওয়ামীলীগ যুব মহিলালীগের একটি পদে ছিলাম। দেশে সরকার পতনের পর সবার নামে মামলা হচ্ছে,বাড়ি ঘরে হামলা হচ্ছে। আমি পদে থাকায় সবাই আমাকে চিনে। কিন্ত আমাকে কেউ কিছু বলেনি। ৫ই আগস্টের পর থেকে এলাকার এক বিএনপি নেতা আমাকে দেখা করতে খবর পাঠায়। কিন্ত আমি যাই নাই। এর পর অনেক ভাবে আমাকে তার কাছে নিতে চেষ্টা করে। পরে পরিবারের সদস্যদের ডিস্ট্রাব করা শুরু করে। তাই বাধ্য হয়ে এলাকা ছেড়ে চলে যাই।

তিনি আরও বলেন, যখন এলাকা থেকে চলে আসি তখন কোন ভাবে নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করে। সেসময় আমার ও আমার পরিবারের সদস্যদের নামে হত্যা মামলা দায়ের হচ্ছে। তাই দ্রুত দেখা করতে বলে। তাই তার কথা মত একটি স্কুলের নিজ ব্যক্তিগত অফিসে দেখা করি। সেখানে প্রথমে অনেকে ছিল। পরে তাদের বের করে দিয়ে মুখ চেপে ধর্ষণ করে। এই বিষয়ে কাউকে না জানাতে হুমকি দেয় সে। যদি জানাই তাহলে আমার , আমার ছেলে ও পরিবারের অন্যান্য সদস্যদের নাম মামলায় ঢুকিয়ে দিবে বলে সে হুমকি দেয়।

মামলার বিষয়ে তিনি বলেন, আমি সেদিন থানায় মামলার জন্য যাই কিন্ত ওসি স্যার তদন্ত করে মামলা নেওয়ার কথা বলেন। তিন দিন পার হলেও তদন্ত করতে ঘটনাস্থলে যায়নি কেউ। আমি থানায় বার বার আসায় তিনদিনপর বাধ্য হয়ে ঘটনাস্থলে যায়। এছাড়া সাতদিন ঘুরেও মামলা না নেওয়া আমি কোর্টে যাই। এবং সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠায়। আমি তো বিচার চাইতে আসছিলাম তবে তারা আমাকে টাকা দিয়ে মিমাংসা করতে চেয়েছিলো। আমাকে হত্যা মামলায় নাম দিতে চেয়েছিল।

অভিযুক্ত বিএনপি নেতা আমিনুল ইসলাম পিয়ার আলী প্রতিদিনের বাংলাদেশ কে বলেন, “আমি তাকে ডেকে আনি নাই। সে নিজে থেকে আমার অফিসে এসেছে। সে তো আওয়ামীলীগের সাথে জড়িত। মামলা হচ্ছে বিভিন্ন জায়গায়। তাই মামলা থেকে বাঁচতে আমার কাছে আসছিল।
তাকে ধর্ষণ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি অসুস্থ মানুষ। দীর্ঘ সময় ধরে আশুলিয়া ছিলাম না। তার সাথে এতো ভাল পরিচয় নেই। তবে তাকে চিনি। তাকে পরামর্শ দিয়ে পাঠিয়ে দিয়েছি। এছাড়াও আর কিছু না।
মীমাংসা বিষয়ে তিনি বলেন, সে এসেছিল। আমার কাছে তিন লাখ টাকা চেয়েছে। কিন্ত আমি দেয়নি। আমি কাউকে ধর্ষণ করি নাই।”

সাতদিন ঘুরেও থানায় একটি মামলা দায়ের হয়নি। তবে ঘটনার দিন দুপুরে থানায় একটি অভিযোগ করেন। সেই অভিযোগের তদন্ত কর্মকর্তা ছিলেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান। তদন্ত বিষয়ে তার সাথে কথা হয় প্রতিদিনের বাংলাদেশের। তিনি জানান, ধর্ষণের ঘটনা ঘটলে অবস্থা মামলা হওয়া উচিত তবে এই মামলার ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। এখানে যে ভিকটিম রয়েছে সে যে বক্তব্য দিয়েছে তার সাথে অভিযুক্ত ঘটনার সময় নিয়ে একটু সন্দেহ রয়েছে। তাই আমরা অভিযোগ পাওয়ার পর পর দুজনের নাম্বার প্রযুক্তির সহযোগিতা নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।

মামলা নেওয়া হয়নি কেন জানতে চাইলে তিনি বলেন, মামলা নেওয়ার বিষয় ওসি স্যারের। আমার কিছুই করার নেই। আমরা কোন আলামত নষ্ট করেনি। উল্টো সে মিমাংসার কথা বলে আমাদের কাছে সময় নিয়েছে।

এবিষয়ে জানতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু বক্করের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর