1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে ছাত্র-জনতা হত্যা মামলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার - Cjnews71 সাভারে ছাত্র-জনতা হত্যা মামলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে ছাত্র-জনতা হত্যা মামলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ঢাকা জেলা উত্তরের সভাপতি আল-আমিন ওরফে অন্তর কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার আল-আমিন ওরফে অন্তরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এর আগে রাতে সাভারের গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল-আমিন ওরফে অন্তর সাভার মধ্যে গেন্ডা মোল্লা মার্কেট এলাকার শফি উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় আরও দুটি ইয়াবা মামলা রয়েছে।

পুলিশ জানায়, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতের স্বজন বেশ কিছু মামলা দায়ের করেছেন। তারই একটি মামলায় আল-আমিন এজাহারভুক্ত আসামি। গতকাল রাতে সাভারের গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল বলেন, আল-আমিনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, প্রসঙ্গত, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরা গত ৪ ও ৫ আগস্ট সাভারে  জমায়েত হতে থাকে ছাত্রজনতা। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুলিশের পাশাপাশি আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এঘটনায় সাভার আশুলিয়ায় অর্ধশতাধিক ছাত্র-জনতা শহিদ হন। শহীদের স্বজনরা পরবর্তীতে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর