1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
যানজট নিরসনে সাভারে ফুটপাত দখলমুক্ত রাখতে যৌথ অভিযান - Cjnews71 যানজট নিরসনে সাভারে ফুটপাত দখলমুক্ত রাখতে যৌথ অভিযান - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

যানজট নিরসনে সাভারে ফুটপাত দখলমুক্ত রাখতে যৌথ অভিযান

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে পথচারীদের নির্বিঘ্ন চলাচলে ফুটপাত দখলমুক্ত রাখতে সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান শুরু করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা জেলার পুলিশ সুপার  আহম্মদ মুঈদের নির্দেশে এই কার্যক্রম শুরু হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করে  সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, সহস্রাধিক হকার ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে বিভিন্ন দোকানপাট বসিয়েছে। জেলা পুলিশের নির্দেশে আমরা আজ উচ্ছেদ অভিযান শুরু করেছি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় ফুটপাতের পজেশন বিক্রি করে চলত চাঁদাবাজি। দখল-বেদখল নিয়ে চলেছে সন্ত্রাসী কার্যক্রমও। শেখ হাসিনা সরকারের পতনের পর ফের সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট বসানোয় নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে যানজট। এক্সপ্রেসওয়ের সাথে সড়কে সার্ভিস লেন থাকলেও তার সুফল থেকে বঞ্চিত হচ্ছে সাভারের সাধারণ মানুষ।

ছাত্র-জনতার অন্তবর্তী কালীন সরকার শপথ নেওয়ার পর নিয়মিত কাজের অংশ হিসেবে সাভারবাসীকে যানজটমুক্ত সড়ক উপহার দিতে জেলা পুলিশ প্রশাসনের এমন উদ্যোগ বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা।

এদিকে ফুটপাত দখলে কোন শক্তির কাছে মাথানত করা হবে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফুটপাত মুক্ত না হওয়া পর্যন্ত নিয়মিত এই অভিযান চালিয়ে যাবে আইন-শৃঙ্খলা বাহিনী।

অভিযানে সেনাবাহিনীর নবম সিগন্যাল ব্যাটালিয়নের মেজর রিফাত, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল, পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাসসহ বিপুল সংখ্যক সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর