1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, গ্রেপ্তার ৩ - Cjnews71 সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, গ্রেপ্তার ৩ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, গ্রেপ্তার ৩

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে কাঁচামাল ব্যবসায়ী আসাদ উজ্জামান (৪৪) হত্যার ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ।

শনিবার (০২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবীর সাভার মডেল থানায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান। এর আগে গত ২৯ অক্টোবর রংপুর থেকে বাসযোগে সাভারে এসে নামতেই ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন ব্যবসায়ী আসাদউজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা জেলার ভাঙ্গুরা থানার মাদারবাড়িয়া গ্রামের ফজেল সরকার ইমন (১৬), ভোলা সদরের লালমোহন গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (২০), কিশোরগঞ্জ জেলার তাড়াইল সহিনহাটি গ্রামের রুকুন উদ্দিনের ছেলে আলী হোসেন (১৯)।

পুলিশ জানায়, ২৯ই নভেম্বর রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস যোগে সাভার বাসস্ট্যান্ডে নেমে যান। পরে তার ব্যবহৃত মোবাইল থেকে ফোন করে রুমমেট শহিদুল ইসলামকে সাভার আসার বিষয়টি জানান। কিন্ত সকাল ৬টার দিকে জালেশ্বর নিউ মার্কেট সংলগ্ন ফলের আড়ৎ মেইন লেনের উপরে রক্তাক্ত মৃত অবস্থায় পরে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, ঘটনার পর থেকে পুলিশ তদন্তে মাঠে নামে। পুলিশের একটি চৌকষ দল প্রাথমিক তদন্ত শেষে ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

তিনি আরও বলেন,  ছিনতাইকারীরা মালামাল লুটের সময় বাধা দেওয়ায় তার উপর ছুরিকাঘাত করে। পরে মৃত ভেবে ফেলে রেখে মালামাল নিয়ে চলে যায়। এঘটনায় ব্যবসায়ীর ছিনতাই হওয়া ব্যাগটি উদ্ধার করা হয়েছে।

এ সময় সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল, পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাস ও উপ-পরিদর্শক (এসআই) মাহবুব উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর