1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
রাজধানীর প্রবেশ মুখ আমিনবাজারে পুলিশের তল্লাশি - Cjnews71 রাজধানীর প্রবেশ মুখ আমিনবাজারে পুলিশের তল্লাশি - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

রাজধানীর প্রবেশ মুখ আমিনবাজারে পুলিশের তল্লাশি

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

রাজধানীর প্রবেশ মুখ সাভারের আমিনবাজারে বিভিন্ন যানবাহনে ও ব্যক্তিগত গাড়িতে তল্লাশি করছে পুলিশ। এসময় বাসসহ ছোট-বড় ব্যক্তিগত গাড়িও ও সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
রোববার (১০ নভেম্বর) সকালে থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারে সাভার মডেল থানা পুলিশ এ তল্লাশি চৌকি বসায়।
বেলা সাড়ে ১২ টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের তল্লাশি চলমান রয়েছে।
জানা যায়,৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পড়ে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। এরপর থেকেই দলটি সিংহভাগ নেতা-কর্মী পলাতাক রয়েছে। এরই মধ্যে নূর হোসেন দিবস উপলক্ষ্যে ও বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুলিস্থানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে সামনে সবাইকে সমবেত হওয়ার ডাক দেন দলটি। এতে সাভার মডেল থানা পুলিশ সর্তক অবস্থানে থেকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সড়কে তল্লাশি শুরু করেছে।
সাভার পরিবহনের বাসের ড্রাইভার ফারুক হোসেন ঢাকা পোস্টকে বলেন, ‘আমি চন্দ্রা থেকে বাস ছেড়ে এসেছি। কিন্তু কোথাও বাসে তল্লাশি করেনি। তবে আমিন বাজারে বাস পৌঁছালে পুলিশ বাস তল্লাশি করছে’ বলেও জানান তিনি।
অন্যদিকে প্রাইভেটকার চালক আল-আমিন বলেন, আমি ভাড়ায় গাড়ি চালাই। যাত্রী নিয়ে শ্যামলী যাবো, তবে পুলিশ তল্লাশি চালাছে। কিন্তু কিছু না পেয়ে গাড়ি ছেড়ে দিয়েছে বলে জানান তিনি।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আলম বলেন, রাজধানীর নিরাপত্তার জন্য আমিন বাজারে চেক পোস্ট বসানো হয়েছে। এখানে বাসসহ ছোট-বড় গাড়ি তল্লাশি করা হচ্ছে। তবে সন্দেহ ভাজন কাউকে এখনো আটক করা হয়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর