1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে চার টুকরো গৃহবধূর মরদেহ উদ্ধার, আটক স্বামী - Cjnews71 সাভারে চার টুকরো গৃহবধূর মরদেহ উদ্ধার, আটক স্বামী - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে চার টুকরো গৃহবধূর মরদেহ উদ্ধার, আটক স্বামী

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২১৪ বার পঠিত

সাভার প্রতিনিধি:

ঢাকার সাভারে শান্তনা (৩৫) নামে এক গৃহবধূর চার টুকরো মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। এঘটনায় জরিত সন্দেহে নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ।

এর আগে সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া বব মারলি রেস্তোরাঁর পিছনে ওই নারীর খন্ডিত মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের  স্বামী নয়ন (৪০) কে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

নিহত শান্তনার (৩৫) গ্রামের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার বালিয়া এলাকায় বর্তমানে তিনি সাভারের দত্তপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

অপরদিকে আটককৃত তার স্বামী নয়নের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মর্শামোড়া গ্রামের বাদল মিয়ার ছেলে তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

পুলিশ জানায়, গতকাল রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া বব মার্লি । তখন হঠাৎ মাথা ও দুই হাত বিচ্ছিন্ন এক তরুণীর মরদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে আশপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেদেহের কাটা মাথা ও হাত উদ্ধার করে।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ  বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং এঘটনায় জড়িত সন্দেহে তার স্বামীকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর