1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
বিএনপি নেতার বিরুদ্ধে শ্লীলতাহানি ও অপপ্রচারের অভিযোগ,  প্রতিবাদে বিক্ষোভ  - Cjnews71 বিএনপি নেতার বিরুদ্ধে শ্লীলতাহানি ও অপপ্রচারের অভিযোগ,  প্রতিবাদে বিক্ষোভ  - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

বিএনপি নেতার বিরুদ্ধে শ্লীলতাহানি ও অপপ্রচারের অভিযোগ,  প্রতিবাদে বিক্ষোভ 

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে বিএনপি নেতার বিরুদ্ধে নারী শ্লীলতাহানির এবং তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাভার মডেল থানার সামনে   বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।

সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৪ টার দিকে এই বিক্ষোভ ও সভা অনুষ্ঠিত হয়। এসময় ৫ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এসময় বিক্ষোভকারীরা দাবী করেন বিএনপি নেতা এ্যাড. মুরাদের বিরুদ্ধে দুই নারী সাভার মডেল থানায় শ্লীলতাহানির অভিযোগ করেন। এই অভিযোগ মিথ্যা দাবি করে তারা এই বিক্ষোভ করেন। তারা জানান, বিএনপি’র রাজনীতি করায় এ্যাড. মুরাদের বিরুদ্ধে আওয়ামী লীগের দোষররা তার সম্মানহানির জন্য উঠে পড়ে লেগেছে।

তারা আরো বলেন, মুরাদ এলাকার লোকজনের কোন ক্ষতি করেনি, সে অন্যায়ের প্রতিবাদ করে এজন্য ষড়যন্ত্রমূলক এ্যাড. মুরাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করানো হয়েছে। বিক্ষোভকারীরা এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।

এসময় কান্না ভরা কষ্ঠে এ্যাড. মুরাদ বলেন, আমি ও আমার বাবা বিএনপির রাজনীতি করতাম। আমার বাবা ৫ তারিখের বিজয় মিছিলে মারা যান। তিনি তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। আমার বাবা বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলো বলে আওয়ামী লীগের নেতারা মামলা এবং বিভিন্ন ভাবে অত্যাচার করে আমাদের এলাকায় থাকতে দেয়নি। সরকার পতনের পর আমরা ফিরে আসায় অনেকে জ্বলে পুড়ে যাচ্ছে। সেই রোষানল থেকে আওয়ামী লীগের দোষররা আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র শুরু করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর