1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ দিবস পালন - Cjnews71 সাভারে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ দিবস পালন - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ দিবস পালন

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭১ বার পঠিত
মুবিনুর রহমান রবিন:
ভ্যাট দিব জনে জনে অংশ নিব উন্নয়নে এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে সাভারে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে ১১ডিসেম্বর বুধবার দুপুরে সাভার অধরচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়ামে ভ্যাট বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সাভার কাস্টমস,  এক্সাইজ ও ভ্যাট এর উপ কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা সুরাইয়া সুলতানা এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার, কাস্টমস ও ভ্যাট কমিশন কাজী ফরিদ উদ্দিন।
উক্ত অনিষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছন্দা সাহা।
এছাড়া সাভার ভ্যাট অফিসের ডিবিশনে ও বিভিন্ন সার্কেলের কর্মরত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্যে কাজী ফরিদ উদ্দিন বলেন, দেশের উন্নয়নে ভুমিকা রাখতে ভ্যাটের গুরুত্ব অনেক। সরকারের বাৎসরিক বাজেটের অনেক অংশ জনগণের ভ্যাট দেওয়ার ওপর নির্ভর করে। তাই দেশের উন্নয়নের স্বার্থে সকলকে ভ্যাট দেওয়ার আহবান জানান।
এছাড়া ভ্যাটের বিষয়ে সচেতনতা  বাড়ানোর জন্য শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে প্রায় ৯০ জন শিক্ষর্থী মধ্যে ৩জনকে নির্বাচন করে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর