1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
আশুলিয়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ - Cjnews71 আশুলিয়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ - Cjnews71
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

আশুলিয়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

সাভার প্রতিনিধি

‘আশুলিয়ায় মধ্যরাতে কিশোর গ্যাংয়ের তান্ডব, নারীসহ আহত ৪’ শিরোনামে গত ২৪ ডিসেম্বর একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন আশুলিয়ার
ন্যাশনাল প্লাজা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর প্রজেক্ট পরিচালনা কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন।

সাদ্দাম হোসেন সংবাদটিকে মিথ্যা ও বানোয়াট দাবি করে বলেন, ‘উক্ত সংবাদের অংশে আমাকে যুবলীগের নেতা আখ্যা দিয়ে বলা হয়েছে আমার নেতৃত্বে নাকি এই হামলা চালানো হয়েছে এবং আমি নাকি কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করি। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বটে।

এসময় তিনি আরো বলেন, উক্ত প্রতিবেদনে লেখা হয়েছে এই হামলার ঘটনায় আমার বিরুদ্ধে আশুলিয়া থানায় আশুলিয়ার আউকপাড়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মতিউর রহমান, একই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. কামরুজ্জামান ও মৃত আব্দুল আলীর ছেলে নাছির সিকদার নামের তিনজন তিনটি লিখিত অভিযোগ দায়ের করেছেন যা পুরোপুরি মিথ্যে আমি নিজে অভিযোগের বাদিদের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন অভিযোগ পত্রে কোথাও আমার নাম দেয়া হয়নি এবং আমি এই হামলার সাথে কোনভাবেই জড়িত নই। পাশাপাশি যেসব সাংবাদিক এই নিউজ করেছেন তারা কেও নিউজ করার সময় আমার কোন বক্তব্য নেননি যেটি। যার বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্য ছাড়া কিভাবে নিউজ করলো সেটি আমার বোধগম্য নয়৷ এলাকায় আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় এলাকার একটি দুষ্ট চক্র এতে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর