1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হলেন সাভার থানার ওসি জুয়েল মিয়া - Cjnews71 সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হলেন সাভার থানার ওসি জুয়েল মিয়া - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হলেন সাভার থানার ওসি জুয়েল মিয়া

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ২৯৫ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি এম আকবর আলী, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ইয়াসমিন গফুর, পিপিএম।

এছাড়া অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির মহাসচিব অবসরপ্রাপ্ত পুলিশ সুপার  লুৎফর রহমান চৌধুরী।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও সমিতির প্রধান পৃষ্ঠপোষক বাহারুল আলম বিপিএম-বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, পিপিএম, এনডিসি।অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম বিপিএম-বার সমিতির পক্ষ থেকে সমিতির সারা বাংলাদেশের মধ্যে পাঁচজন সাহসী ও মানবিক পুলিশ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তিনজন পুলিশ কর্মকর্তাকে “এস এম আহসান স্মৃতি পুরস্কার” প্রদান করা হয়।

এরমধ্যে এ পুরস্কার পেয়েছেন ঢাকা জেলার সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞা কমিউনিটি পুলিশিং এবং সমাজসেবামূলক কার্যক্রমে প্রশংসনীয় অবদানের জন্য বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে “এস এম আহসান স্মৃতি পুরস্কার-২০২৪”প্রাপ্তি লাভ করেছে।

এ সময় বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম-বিপিএম-সেবা তাকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক, নগদ ৫,০০০/-টাকা, তুলে, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল মিঞা কে।

এসময় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় গত এক বছরের পুরস্কার প্রাপ্ত পুলিশ অফিসারদের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।

পুলিশ প্রধান বাহারুল আলম বলেন, জুলাই বিপ্লব পরবর্তী পুলিশের পুনর্গঠনের পবিত্র দায়িত্ব আমার উপর বর্তেছে। আমি আশা করি পুলিশ পুনর্গঠনের এ চ্যালেঞ্জিং সময়ে অবসরপ্রাপ্ত সকল পুলিশ সদস্য আমাকে সহায়তা করবেন।

ডিএমপি কমিশনার বলেন, জুলাই আগস্টের ঘটনা পুলিশের জন্য লজ্জার। এ লজ্জাজনক ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মানুষকে সেবা দিতে হবে পেশাদারিত্বের সাথে। আর এই সেবা দেওয়ার মাধ্যমে আমাদেরকে হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে।

এছাড়া অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় সমিতির সদস্য বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর