1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
নির্বাচনে সভাপতি নাজমুল হুদা ও সম্পাদক হয়েছেন জিয়াউর রহমান - Cjnews71 নির্বাচনে সভাপতি নাজমুল হুদা ও সম্পাদক হয়েছেন জিয়াউর রহমান - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

নির্বাচনে সভাপতি নাজমুল হুদা ও সম্পাদক হয়েছেন জিয়াউর রহমান

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ৩৯৮ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

জাঁকজমক আয়োজনে ঢাকার সাভার প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হয়েছেন নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক হয়েছেন জিয়াউর রহমান।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন, কমিশনে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ফিরোজ মাহমুদ ও সিনিয়র সাংবাদিক অরুপ রায়। তাদের সহায়তা করেন দৈনিক ইনকিলাব ও বিডিনিউজের সেলিম আহমেদ।

প্রায় সাতবছর পর বিভিন্ন প্রতিবন্ধকতা শেষ করে মঙ্গলবার দিনভর উৎসব মুখর পরিবেশে নির্বাচনে ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রেসক্লাবের সামনে অবস্থান করে ভোট উৎসব উপভোগ করেন।

নির্বাচনে সভাপতি পদে নিউজ টু য়েন্টিফোরের নাজমূল হুদা ২৬ ভোট, দৈনিক ফুলকীর নাজমুস সাকিব ২০ ভোট ও দৈনিক যুগান্তরের মতিউর রহমান ৭ ভোট পেয়েছেন। সহসভাপতি পদে আজকালের খবরের আরিফুর রহমান ৩৭ ভোট, মানবজমিনের হাফিজ উদ্দিন ২৫ ভোট ও এটি এন বাংলার শেখ বাশার ১৮ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আর টি ভির জিয়াউর রহমান ৩৪ ভোট ও বৈশাখি টিভির আব্দুল হালিম ১৯ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে বাংলা ট্রি বিউনের নাদিম হোসেন ২২ ভোট, বাসসের রুপোকুর রহমান ১৩ ভোট, দৈনিক এশিয়ার চন্দন কুমার রায় ১০ ভোট ও তৌকির আহমেদ ৫ ভোট পেয়েছেন।

অর্থ সম্পাদক পদে করতোয়ার এসএম সবুজ ২৯ ভোট ও মাছরাঙা টিভির সৈয়দ হাসিবুন নবী ২৩ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে নিউজ গার্ডেনের ওমর ফারুক ২৮ ভোট ও খবরপত্রের রওশন আলী ২২ ভোট পেয়েছেন।

দপ্তর সম্পাদক পদে ফুলকীর এমদাদ হোসেন ২৯ ও দেশ রূপান্তরের ওমর ফারুক ২৪ ভোট পেয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢা কা পোষ্টের লোটন আচার্য্য ৪২ ভোট (সর্বোচ্চ) ও এস এ দুলাল ১২ ভোট পেয়েছেন। পাঠাগার সম্পাদক পদে নয়াদিগন্তের আমান উল্লাহ পাটোয়ারী ৩৯ ভোট ও এশিয়ান টিভির ফাহাদ ই আজম ১৩ ভোট পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে সমকালের গোবিন্দ আচার্য্য ৩৫ ভোট, জিটিভি ও ভোরের কাগজের আজিম উদ্দিন ২৯ ভোট, ডেই লি স্টারের আখলাকুর আকাশ ২০ ভোট ও গনকন্ঠের কাজী রেজাউল করিম বিপ্লব ১৮ ভোট পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর