1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
প্রকাশ্যে গুলি করা আটক আ.লীগ নেতার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ - Cjnews71 প্রকাশ্যে গুলি করা আটক আ.লীগ নেতার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

প্রকাশ্যে গুলি করা আটক আ.লীগ নেতার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১২৯ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ  

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালানো ও ১৪ হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে সাভার মডেল থানার পরিদর্শক জুয়েল মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে সন্ধ্যা ৬ টার দিকে রাজধানীর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম সুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সাইদুর রহমান সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রাইন এলাকার কাকাবো মহল্লার মৃত আতাউল্লার মাদবরের ছেলে। সে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। একই সঙ্গে সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য হয়ে আওয়ামীলীগের রাজনীতিতে সংক্রিয় ছিলেন সুজন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকায় গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক জুয়েল মিয়া বলেন, রাত ১০ টার দিকে সাভার মডেল থানার একটি টিম রাজধানীর মিন্টুরোডের ডিবি কার্যালয় থেকে থানায় নিয়ে এসেছে। গ্রেপ্তাকৃত সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় ছাত্র-জনতা হত্যার ১৪ টি মামলা রয়েছে। এছাড়াও আরো দুইটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরপ ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর সাভারের রাজপথে গুলি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে সাইদুর রহমান সুজনের হাতে থাকা বন্দুক দিয়ে গুলি করতে দেখা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর