1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
অপারেশন ডেভিল হান্ট: আ.লীগ নেতাসহ ১৩ জন গ্রেপ্তার  - Cjnews71 অপারেশন ডেভিল হান্ট: আ.লীগ নেতাসহ ১৩ জন গ্রেপ্তার  - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

অপারেশন ডেভিল হান্ট: আ.লীগ নেতাসহ ১৩ জন গ্রেপ্তার 

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আ.লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাভারের দক্ষিণ রাজাশনের সাধাপুর পুরানবাড়ি এলাকার মৃত ইসরাফিল হাওলাদারের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৫৭), দক্ষিণ রাজাশন এলাকার মোঃ শাহ-আলমের ছেলে শাহাদাত হোসেন (৩৪), সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ সভাপতি ও সাভারের কাউন্দিয়া এলাকার -আঃ রশিদ মাস্টারের মেয়ে আসমা খানম শিল্পি (৩৭), একই এলাকার মৃত মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে ও কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের ব্যক্তিগত সহকারী আবু বকর সিদ্দিকি (৪৮), সাভারের ডগরমোড়া সিআরপি এলাকার মৃত আক্তার মাঝির ছেলে মোঃ আনোয়ার হোসেন মাঝি (৪৪), সাভারের দিলখুসাবাগ এলাকার মৃত ফয়েজ উল্লাহ ভূঁইয়ার ছেলে ও কৃষকলীগ নেতা মোঃ সেলিম ভূঁইয়া (৫০), সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার মোঃ মোসলেম উদ্দিনের ছেলে মোঃ নাছির হোসেন (২৪), একই এলাকার মৃত লাল বাদশা ফকিরের ছেলে ও  আমিনবাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ড আ.লীগ নেতা মোঃ শওকত আলী (৬৫), সাভারের কাউন্দিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও মৃত আঃ মান্নানের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৪৩), হেমায়েতপুরের বলিয়ারপুর মধ্যপাড়া এলাকার মৃত বশিরউদ্দিনের ছেলে মোঃ রুহুল আমিন (৫৫), তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক ও একই এলাকার শাহাদাত হোসেনের ছেলে যুবরাজ ইসলাম মিলন (২২) , কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কেরানীগঞ্জ থানার কানারচর গ্রামের আলাউদ্দিন আলার ছেলে সাইফুল ইসলাম (৩৪) ও সাভারের  উত্তরপাড়া এলাকার মৃত ইব্রাহিম মোল্লার ছেলে আখতারুজ্জামান কুটি মোল্লা। তিনি সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জরুল আলমের মামা।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানির পায়তারা, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী কার্যকলাপের দায়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হয়। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর