1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ - Cjnews71 প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২০৮ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে এক দুবাই প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ দাবি করায় অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) দুপুরে অন্যান্য আসামিদের সাথে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে সকালে সাভার  পৌরসভার নামাগেন্ডা এলাকা থেকে অপহরনকারী ৩ জনকে গ্রেপ্তার করে ভুক্তভোগী প্রবাসীকে উদ্ধার করা হয়।

আটক অপহরণকারী তিন জন হলেন- মারফ হোসেন (৩৪), আরিফ হোসেন (২৮) ও লাভলী আক্তার (২৯)। প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। তবে ভুক্তভোগী প্রবাসীর নাম মনসুর আলম, তিনি চট্টগ্রামের বাঁশখালী থানার ছেছুরিয়া গ্রামের নুরুস সাফার ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগী মনসুর আলম ও আটক লাভলী আক্তার সংযুক্ত আরব আমিরাতে‌র দুবাই শহরে একই মালিকের কাজ করতেন। সেখানে প্রবাসী মনসুর আলমের সঙ্গে পরিচয় হয় লাভলী আক্তারের। প্রায় ৯ মাস আগে মনসুর আলমের কাছ থেকে ৬৫ হাজার টাকা ধার নিয়ে দেশে ফিরে আসেন লাভলী। এর পর লাভলী আক্তার আর যোগাযোগ করেন নি। পরবর্তীতে গত ২৬ জানুয়ারি দেশে ফেরেন মনসুর আলম। পরে পাওনা টাকার জন্য লাভলী আক্তারের সাথে যোগাযোগ করেন মনসুর। গত ১২ মার্চ পাওনা টাকা পরিশোধের কথা বলে সাভারের ব্যাংক‌ টাউনে মনসুরকে ডেকে নিয়ে নামাগেন্ডা এলাকার একটি বাড়িতে আটকে রেখে নির্মম নির্যাতন চালায় আটকরা। এসময় মনসুরের পকেটে থাকা ৭২ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে মুক্তিপণ হিসাবে আরও সাড়ে ৩ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। এব্যাপারে ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে সাভার মডেল থানা পুলিশ। এসময় প্রবাসীকে উদ্ধার করে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। একই সাথে প্রবাসী মনসুর আলম কে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর