1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
দুই ডাকাত গ্রেফতার, রড বোঝাই ট্রাক উদ্ধার - Cjnews71 দুই ডাকাত গ্রেফতার, রড বোঝাই ট্রাক উদ্ধার - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

দুই ডাকাত গ্রেফতার, রড বোঝাই ট্রাক উদ্ধার

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে নবীনগর- চন্দ্রা মহাসড়কে ডাকাতি হওয়ার ৭ দিন পর দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে লুণ্ঠিত রড বোঝাই ট্রাকটিও উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

তিনি জানান, চলতি মাসের ৮ মার্চ নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে একটি রড বোঝাই ট্রাক ছিনতাই করে। এ ঘটনার দুইদিন পর পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে রড বোঝাই ট্রাকটি উদ্ধার করে। পরে মানিকগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ দিন পর সাভারের ব্যাংক টাউন এলাকা থেকে আনোয়ার হোসেন ও নুরে আলম নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এছাড়া ঘটনার সাথে জড়িত ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

 

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর