1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে ন্যায্য বিচারের দাবিতে সংবাদ সম্মেলন - Cjnews71 সাভারে ন্যায্য বিচারের দাবিতে সংবাদ সম্মেলন - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে ন্যায্য বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৪৪৫ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে জোরপূর্বক সম্পত্তি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। এসময় ভুক্তভোগীর পরিবার ন্যায্য বিচারের দাবি জানায়।
শনিবার সাভার বাজার বাসস্ট্যান্ডে উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের হল রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এসময় সংবাদ সম্মেলন উপস্থিত সাংবাদিকদের কাছে ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বলেন, ২০১৪ সালে আমার বাবার মারা যায়। এরপরে আমি ও আমার ছোট ভাই শাহাদাত হোসেন , মা রাবেয়া আক্তার ও আমার এক বোন তানজিম নুর ওয়ারিশ সূত্রে সাভারের হেমায়েতপুর এলাকায় ৫ শ শতাংশের বেশি জমির মালিক হই। কিন্তু
আমার মা অসুস্থ এবং আমি নিজেও অসুস্থ হওয়ায় রাজধানীতে থাকি। সেই সুযোগে আমার ছোট ভাই আমাদের প্রাপ্ত সম্পত্তি বন্টন না করে বিক্রি করার চেষ্টা করে। এরআগেও আমার ভাই আমাদের ভোটার আইডি ব্যবহার করে জমি বিক্রি করার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। এখন ছোট ভাই জমি জোর করে দখন করে রাখার চেষ্টা করছে। আমরা জমিতে যেতে চাইলে আমার ছোট ভাইয়ের সন্ত্রাসী বাহিনীরা আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। আমরা যাতে ওই জমিতে না যাই এবং জমি দাবি না করি সেজন্য। আমরা এরআগে বিভিন্ন সময় আইনের আশ্রয় নিয়েছি। কিন্তু আমার ভাই প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় থাকায় আইনগত সেবা থেকেও বঞ্চিত হওয়ার কথাও জানান তিনি।
ভুক্তভোগী বোন তানজিম নুর বলেন, হেমায়েতপুরের বাড়িতে গেলে এখন নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। তাই আমি এখন রাজধানীতে বসবাস করি। তবে সেখানে আমার ম্যানেজার ও কেয়ারটেকার থাকে। তাদের ওপর হামলা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।এসময় সংবাদ সম্মেলন তারা ন্যায্য বিচারের দাবি জানায়।
সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর