1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে ইজারা ঘাটে গুলি করে নৌকা লুট - Cjnews71 সাভারে ইজারা ঘাটে গুলি করে নৌকা লুট - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে ইজারা ঘাটে গুলি করে নৌকা লুট

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৩৬ বার পঠিত
সিজে নিউজ ডেস্কঃ 
সাভারে দাবিকৃত চাঁদার টাকা  না পেয়ে পিস্তল দিয়ে গুলি করে বংশী নদীতে নৌকা লুটের ঘটনা ঘটেছে।
বুধবার (৯ এপ্রিল)  বিকেলে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লায় মিলন ঘাটে বংশী নদীতে এ ঘটনা ঘটে।
নৌকা দুইটি মিলন ঘাট এলাকায় খেয়া পারাপরের কাজে ব্যবহার করছিল ইজারাদার  কামরুল ইসলাম।
ইজারাদার  কামরুল ইসলামের ছেলে হেদায়েতুলা বলেন, আমরা দীর্ঘ দিন যাবৎ সাভারের কাতলাপুর কর্ণপাড়া মিলনঘাট বৈধ ভাবে ইজারা নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। অন্তর নামে এক ব্যক্তি ও তার বাহিনী  ঈদ উপলক্ষে  পাঁচ লক্ষ টাকা চাঁদাদাবি করে। এসময় আমি তাদের টাকা দিতে পারবো না বলে জানিয়ে দেই এবং ঈদে পাঞ্জাবি দিবো বলে জানাই। কিন্তু তারা আজ বিকেলে অন্তরসহ কয়েক জন পিস্তল নিয়ে আসে। সেসময় ঘাটে থাকা মাঝিকে অস্ত্রের মুখে জিম্মি করে দুইটি ইঞ্জিন চালিত নৌকা লুট করে নিয়ে যায়। এসময় ঘাটে আতঙ্ক সৃষ্টি করার জন্য সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করেছে বলে জানান তিনি।
এঘটনা জানতে  অন্তরকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ চেষ্টা করা হলেও তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জুয়েল মিঞা সিজে নিউজকে বলেন, কোনো গুলাগুলি ঘটনা ঘটেনি। তাদের নিজেদের মধ্যে নৌকা নেওয়ার ঘটনা ঘটেছে।  তবে পিস্তল দিয়ে জিম্মি করে নৌকার নেওয়ার ঘটনা জিজ্ঞাসা করলে ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর