1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
আশুলিয়ায় আধিপত্য বিস্তারে ফাঁকা গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ১ - Cjnews71 আশুলিয়ায় আধিপত্য বিস্তারে ফাঁকা গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ১ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

আশুলিয়ায় আধিপত্য বিস্তারে ফাঁকা গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ১

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৮২ বার পঠিত
সিজে নিউজ ডেস্কঃ
সাভারের আশুলিয়ায় কার্টুন কারখানার ঝুট ব্যবসা দখল ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে দুই রাউন্ড গুলি ছুড়ে জিয়া দেওয়ান নামের এক ব্যাক্তি। এঘটনায় অভিযান পরিচালনা  করে জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন। এর আগে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পূবাইল থানার  খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিয়া দেওয়ান আশুলিয়া থানার জিরাবোর ফুলবাগান এলাকার আলী দেওয়ান নেওয়াজের ছেলে। তিনি আধিপত্য বিস্তারের জন্য গুলি ছুড়েছেন বলে জানান, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার  শাহিনুর কবীর সিজে নিউজকে বলেন, গত ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাবোর ফুলবাগান রোড এলাকায় এস.এ.এস প্যাকেজিং কারখানার ওয়েস্টিজ কাটুনের ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় নিজ অবস্থান জানান দেওয়া ও আদিপত্য বিস্তারে অবৈধ বিদেশী পিস্তুল দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি করে জিয়া দেওয়ান। এব্যাপারে ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনায় অভিযান পরিচালনা করে জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিয়া দেওয়ানের দেওয়া তথ্যমতে তারই বাড়ীর পারিবারিক কবরস্থানের কলা গাছের গোড়া থেকে বিদেশী পিস্তলটি উদ্ধার করা হয়। পিস্তুলটির গায়ে MADE IN USA. NO-1117, ONLY ARMY SUPLY লেখা রয়েছে। এসময় একটি খালি ম্যাগাজিন ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তার জিয়া দেওয়ানের বিরুদ্ধে অস্ত্র আইনে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর