
সিজে নিউজ ডেস্কঃ
ঢাকার রাজধানীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে সাভার পৌর শ্রমিকদলের উদ্যোগে সাভার থেকে এক বিশাল মিছিল আয়োজন করা হয়।
এর আগে সাভার থেকে এই মিছিলে অংশ নেন কয়েক শত শ্রমিক নেতা, কর্মী ও সাধারণ শ্রমজীবী মানুষ। মিছিলটি কাকরাইল মোড় হয়ে পল্টনের মুল সমাবেশে যোগদান করেন।
১লা মে বৃহস্পতিবার সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সমনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 
এসময় তারা হাতে লাল পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শ্রমিকরা “শ্রমিক-মালিক ঐক্য চাই”, “শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা কর” সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশটি কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি।
বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রম আইনের যথাযথ বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা আরও বলেন, “আন্তর্জাতিক শ্রমিক দিবস শুধু একটি দিন নয়, এটি শ্রমিকদের আত্মত্যাগ ও সংগ্রামের প্রতীক। এই দিন আমাদের মনে করিয়ে দেয় যে, শ্রমিকের ঘামেই দেশের অর্থনীতির চাকা সচল থাকে।”
মিছিলে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রম সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া সাভার থেকে ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে পৌর বিএনপির সাধারন সম্পাদক বদির, সাংগঠনিক আব্দুর রহমান, পৌর শ্রমিক দলের সভাপতি পৌর শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম কামাল, সহ-সভাপতি আব্দুর রহিম, আরিফ, মনির, মাসুম সহ শতশত নেতাকর্মী সমাবেশে অংশ গ্রহন করেন।