
সিজে নিউজ ডেস্কঃ
সেরা পণ্যে সেরা অফার’ স্লোগানো সারা দেশে শুরু হয়েছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২। প্রতিবারের মতো ক্যাম্পেইনের এই সিজনেও ক্রেতাদের জন্য থাকছে বিশেষ চমক।
সিজন-২২ এ ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার (এসি), ওয়াশিং মেশিন ও ফ্যান ক্রেতাদের জন্য ‘ননস্টপ মিলিয়নিয়ার’ শীর্ষক সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।
ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে এর আগেও ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছিলেন ৪৫ জন ক্রেতা এবং অসখ্য ক্রেতা এক লক্ষ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন। ঈদকে সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ উপহার হিসেবে আবারও এই সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
সিজন-২২ চলাকালে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক, শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন এবং নির্দিষ্ট মডেলের ফ্যান কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ফেব্রুয়ারির ২০ থেকে এ ক্যাম্পেইন শুরুর পর পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত মিলিয়নিয়ার হওয়ার এই সুযোগ পাবেন ক্রেতারা।
তারি ধারাবাহিকতায় সোমবার দুপুরে সাভার হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ওয়ালটন শো রুমে চিত্রনায়ক আমিন খান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করেন এবং আনোয়ার হোসেন নামে এক ক্রেতাকে ১ লক্ষ টাকা ক্যাশ ভাউচার উপহার দেন।
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান বলেন, ‘ওয়ালটন পণ্য এখন আমাদের সবার ঘরে ঘরে। আমার ঘরেও আছে ওয়ালটন ফ্রিজ সহ নানান পণ্য। দেশের সীমানা ছাড়িয়ে ওয়ালটন পণ্য এখন রপ্তানি হচ্ছে ৫০টিরও বেশি দেশে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমি দেশবাসী এবং সম্মানিত কে তাদের বলবো দেশের অর্থনীতির সমৃদ্ধি করতে দেশীয় পন্য ওয়ালটনের সাথে থাকুন।