1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভার পৃথক অভিযানে মাদক উদ্ধার ও অস্ত্র সহ ৪জন গেপ্তার - Cjnews71 সাভার পৃথক অভিযানে মাদক উদ্ধার ও অস্ত্র সহ ৪জন গেপ্তার - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভার পৃথক অভিযানে মাদক উদ্ধার ও অস্ত্র সহ ৪জন গেপ্তার

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১২৫ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে মাদক ও অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, ২৫০ গ্রাম হেরোইন ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

বুধবার (৭ মে) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির।

এর আগে গতকাল মঙ্গলবার সাভারের কাউন্দিয়া, ভাকুর্তা ও কোন্ডা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার মৃত রতন আলীর ছেলে মো. ফালান (৪৫), সুনামগঞ্জের জামালগঞ্জ থানার কোকরাবুশি এলাকার মো. মুসা মিয়ার ছেলে মো. মনির (২২), যশোর সদরের ওহিদপুর এলাকার মো. শুক্কুর আলীর ছেলে ওহিদুল ইসলাম আরিফ (২০) এবং সাভারের হেমায়েতপুর এলাকার মো. আল আমীনের ছেলে মো. হৃদয় (২১)।

সংবাদ সম্মেলনে এএসপি শাহিনুর কবির বলেন, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. ফালান (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার ভাড়া বাড়ির কক্ষে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে গতকাল মধ্যরাতে সাভারের ভাকুর্তার চুনারচর এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একটি ধারালো চাপাতিসহ মনির (২২), আরিফ (২০) ও হৃদয় নামে ৩ ছিনতাইকারীকে আটক করা হয়। এছাড়া একইদিন দুপুরে সাভারের কোন্ডা দাসপাড়া এলাকার হোসনে আরা বেগমের মালিকানাধীন ভাড়া বাসার একটি কক্ষে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জোহারুল ইসলাম (৩১) নামে এক মাদক কারবারি পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা। আটকদের মাদক ও ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানে সাভার থানার পুলিশ আগের থেকে অনেক তৎপর, অপরাধ সংগঠিত হওয়ার আগেই অনেক অপরাধীদের আটক করা সম্ভব হচ্ছে। এর আগেও সাভার ব্যাংক টাউনে তল্লাশি চালিয়ে ছিনতাইকারী চক্রদের আটক করা হয়েছে।

এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর