1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
অবৈধ্য সীসা কারখানাকে কেন্দ্রে করে এনসিপির নেতাকর্মীর ওপর হামলা। - Cjnews71 অবৈধ্য সীসা কারখানাকে কেন্দ্রে করে এনসিপির নেতাকর্মীর ওপর হামলা। - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

অবৈধ্য সীসা কারখানাকে কেন্দ্রে করে এনসিপির নেতাকর্মীর ওপর হামলা।

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১০৯ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী বেশ কয়েক জনের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি এলাকায় তাদের ওপর হামলা করে সন্ত্রাসীরা। খোজ নিয়ে জানা যায় একটি অবৈধ্য সীসা ফ্যাক্টরীতে ভিডিও ধারন করাকে কেন্দ্র করে এই হামলা চালানো হতে পারে বলে জানান স্থানীয়রা।

আহতরা হলেন- এনসিপির অঙ্গসংগঠন শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাভার উপজেলার যুগ্ম সদস্য সচিব তাওহিদুল ইসলাম সানভি, সাভার উপজেলার সিনিয়র মুখোপাত্র হৃদয় হাসান, সিটি ইউনিভার্সিটির সদস্য সচিব তাওহিদ আহমেদ শান্তসহ আরও চার জন।

আহত এনসিপি’র শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন বলেন, ‘আমরা রাতে ওই এলাকায় ঘুরতে যাই। ঘুরতে ঘুরতে হঠাৎ উৎকট গন্ধ পাই। পরে এলাকায় খোঁজ নিয়ে দেখি সেখানে অবৈধ সীসা কারখানায় সীসা পোড়ানো হচ্ছে। তৎক্ষনাৎ আশুলিয়া থানার ওসিকে ফোন দিলে তিনি ঘটনাস্থলের ভিডিওধারণ করে দিতে বলেন। আমরা ভিডিও নিয়ে গোহাইলবাড়ি এলাকায় আসলে একটি হায়েচ গাড়ীতে ও মোটরসাইকেল যোগে ২০/২৫ জন সন্ত্রীসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এসময় আমাদের আটজন নেতাকর্মীর আহত হয়েছেন।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, এব্যাপারে ওসি সাহেবের সাথে যোগাযোগ করেন। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) সোহরাব আল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর