1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
পুলিশের সাহসী ভূমিকায় ছিনতাইকারী চক্রের মূল হোতা আটক। - Cjnews71 পুলিশের সাহসী ভূমিকায় ছিনতাইকারী চক্রের মূল হোতা আটক। - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

পুলিশের সাহসী ভূমিকায় ছিনতাইকারী চক্রের মূল হোতা আটক।

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে পুলিশের সাহসী ভূমিকায় ছিনতাইকারী চক্রের মূল হোতা আটক।ঈদের রাতে জীবনের ঝুঁকি নিয়ে ধাওয়া দিয়ে সঙ্গবদ্ধ ছিনতাইকারী চক্রের লিডারকে গ্রেপ্তার করেছেন সাভার মডেল থানার এসআই চম্পক বড়ুয়া।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারী চক্রের প্রধান ইমরান মিয়া (২৬)। তিনি সাভার পৌর এলাকার চিহ্নিত ছিনতাইকারী চক্রের মূল হোতা ও কুখ্যাত ছিনতাইকারী। দুর্ধর্ষ এই ছিনতাই চক্রের প্রধান ইমরান মানিকগঞ্জ জেলার ঘিওর থানার মৌহালি গ্রামের সেলিম মিয়ার ছেলে।

রবিবার (৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল।

তিনি জানান, শনিবার দিবাগত (৮ জুন) ভোর আনুমানিক সাড়ে ৩টায় সাভার থানাধীন সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

দীন ইসলাম জানান ঈদের দিন গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার শাল বরাত এলাকা থেকে তিনি সাভার পৌর এলাকার নামা বাজারে বসবাসকারী বড় বোন আম্বি খানের বাসার উদ্দেশ্যে বেড়াতে আসেন। ভোর রাত আনুমানিক ৩ টায় সাভার বাজার বাসস্ট্যান্ডের পাকিজা এলাকায় গাড়ি থেকে নেমে রিক্সার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চক্রের প্রধান ইমরানসহ কয়েকজন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে সর্বস্ব লুটে নেওয়ার চেষ্টা করে। ছিনতাইকারীদের সাথে কিছু সময় তার ধস্তাধস্তি হয়, বুদ্ধি খাটিয়ে একটি ব্যাংকের এটিএম বুথে কাছে থাকা মোবাইল, নগদ টাকা ও ব্যাগ রেখে এক পর্যায়ে সাভার থানা পুলিশের টহল গাড়ি দেখে চিৎকার করতে থাকেন। এ সময় চিৎকার শুনে তাৎক্ষণিক গাড়ি থেকে নেমে ছিনতাইকারীদের ধাওয়া দিলে পালানোর সময় আঘাতপ্রাপ্ত হওয়া সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনে অনড় থেকে এক কিলোমিটার দৌড়ে এই চক্রের প্রধান ইমরান মিয়াকে ধরতে সক্ষম হন এসআই চম্পক বড়ুয়া। এ সময় তার সহযোগিতায় ওই মাদ্রাসা ছাত্রের একটি অ্যান্ড্রয়েট মোবাইল ও ২৪৯০ টাকা ফেরত পায়। কুখ্যাত ছিনতাইকারী চক্রের মূল হোতা ইমরানকে গ্রেপ্তার করায় সাভার মডেল থানা পুলিশের এসআই চম্পক বড়ুয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাদ্রাসা ছাত্র দ্বীন ইসলামসহ তার পরিবারের সদস্যরা।

এই ঘটনা বিষয়ে জানতে চাইলে এসআই চম্পক বড়ুয়া বলেন, জনগণের জান-মাল রক্ষায় সবসময় পুলিশ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে থাকে। ঈদের রাতে রাস্তায় পুলিশ নেই মনে করে এক পথচারীর গতিরোধ করার চেষ্টা করে ছিনতাইকারীরা। টহলরত অবস্থায় ঘটনাটি দেখতে পেয়ে ছিনতাইকারীদের পিছু নেই। কিছুদূর দৌড়ে পুলিশ সদস্যদের সহায়তায় চক্রের প্রধান ইমরানকে ধরতে সক্ষম হই। ভবিষ্যতেও যে কোনো পরিস্থিতিতে আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা তৎপর থাকবো।

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল জানান, নিঃসন্দেহে এসআই চম্পক বড়ুয়া প্রশংসিত কাজ করেছেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর