1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন কার্যকরী পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা - Cjnews71 সাভারে মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন কার্যকরী পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন কার্যকরী পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪২২ বার পঠিত

সাভার প্রতিনিধি, ফয়সালঃ

সাভারস্থ জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার শপিং কমপ্লেক্সের আওতাধীন মোবাইল সার্ভিসিং এসোসিয়েশন ২০২৫-২০২৬ কার্যকরী পরিষদের নির্বাচনের নবনির্বাচিত বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি রবিবার দুপুরে জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রশিদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভার দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার শপিং কমপ্লেক্সের ইনচার্জ আব্দুর রহিম।

তিনি বলেন, নতুন কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন তাদের জন্য শুভকামনা থাকবে এবং এই কমিটির নির্বাচিত নেতারা সাধারণ ব্যবসায়ীদের পাশে থাকতে পারে এবং তাদের সুখে দুঃখে কাধে কাধ মিলিয়ে কাজ করতে পারে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা শপিং কমপ্লেক্সের (১) এর সাধারণ সম্পাদক রিপন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সহ মার্কেটের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ।

এর আগে অনুষ্ঠানে মোবাইল এসোসিয়েশন এর কার্যকরী পরিষদের নির্বাচনে সাভাপতি রিয়াদ আমিন ও সাধারণ সম্পাদক পদে পলাশ দাসকে নির্বাচিত করে কমিটি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর