
সাভার প্রতিনিধি, ফয়সাল
আশুলিয়ায় ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২৬ জুলাই) দুপুরে তাদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠান পুলিশ।
এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার ইয়ারপুর থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করেন থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা জেলার আশুলিয়া থানার তৈয়বপুর হিন্দুপাড়া এলাকার মোকন্দ চন্দ্র দাসের ছেলে সমীর দাস (২৫), আশুলিয়া থানার তৈয়বপুর মোল্লাপাড়া এলাকার গিয়াস উদ্দিন ওরফে ইমরান মোল্লার ছেলে অভি রহমান (১৬), আশুলিয়া থানার তৈয়বপুর এলাকার মো. মেহেদী হাসানের ছেলে শুভ ইসলাম (১৭)
পুলিশ জানান, আশুলিয়া ইয়ারপুর এলাকায় শাহীন সাউন্ড সিস্টেমের কর্মচারী শুভর সাথে ৮ম শ্রেণি পড়ুয়া ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে অভি কৌশলে তার দোকানে ডেকে নিয়ে যায়। এসময় অভি ও সমির পালাক্রমে ধর্ষণ করেন। এসময় তাদের সহায়তা করেন তাদের বন্ধু শুভ। পরে ভোর রাত চারটার দিকে ভিকটিমকে ছেড়ে দিলে তিনি ভোর রাতে আশুলিয়া থানায় উপস্থিত হয়ে তিনজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ সকালে অভিযান চালিয়ে ইয়ারপুর থেকে আসামীদের আটক করে।