
সাভার প্রতিনিধি, ফয়সাল
সাভারে সুন্দর ও মনমুগ্ধকর পরিবেশে সেন্ট ভিনসেন্ট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
২৫শে জুলাই শুক্রবার বিকেলে সেন্ট ভিনসেন্ট ক্লাবের উদ্যোগে ধরেন্ডা সেন্ট যোসেফ হাই স্কুল এন্ড কলেজ মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সেন্ট ভিনসেন্ট ক্লাবের সভাপতি অশ্রু জাস্টিন গমেজ এর সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন সাভার পৌর ছাত্র দলের সাবেক সহ-সভাপতি ও সাভার পৌর ৮নং ওয়ার্ড কমিশনার প্রার্থী রাশেদুল ইসলাম রাসেল।
এসময় তার বক্তব্যে যুব সমাজকে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বাঁচাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে বলেছেন।
বিশেষ অতিথি ছিলেন ধরেন্ডা ধর্মপল্লি পালকীয় পরিষদের ভাইস চেয়ারম্যান জ্যোতি গমেজ সহ আরো অনেকে।