
সিজে নিউজ ডেস্কঃ
সাভারে ঢাকা জেলার ডিবি (উত্তর)কর্তৃক ৬০০ (ছয়শত) গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
রবিবার রাতে আশুলিয়ার গোমাইল এলাকা থেকে মাদক সহ এক মহিলাকে গ্রেফতার করেছে ঢাকা উত্তর ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামের নাম বানু বেগম (৬২), স্বামী-সিরাজ পলান, মাতা-মৃত ছালেহা, সাং-গোমাইল।
এবিষয়ে ঢাকা জেলার ডিবি (উত্তর) , এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন, ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিশেষ অভিযান চালায় ঢাকা জেলার উত্তর ডিবির এসআই (নিঃ) মোঃ কাজী কামাল মিয়া সংগীয় অফিসার ও ফোর্স রাতে গোপন সূত্রের ভিত্তিতে আশুলিয়া থানাধীন আশুলিয়া গোমাইল এলাকা হইতে আসামীকে ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।