1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
এপিসিতে আস-হাবুল ইয়ামিন হত্যা, গ্রেপ্তার এএসআই - Cjnews71 এপিসিতে আস-হাবুল ইয়ামিন হত্যা, গ্রেপ্তার এএসআই - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

এপিসিতে আস-হাবুল ইয়ামিন হত্যা, গ্রেপ্তার এএসআই

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে এপিসিতে আস-হাবুল ইয়ামিন হত্যা মামলায় জড়িত আসামী সহকারি উপ-পরিদর্শক (এএসআই)  মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এর আগে আজ ভোর ৬ টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মুরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পুলিশ সদস্য মোহাম্মদ আলী (৩১)। তিনি কিশোরগঞ্জ জেলা সদরের কালাইহাতি গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। তার বিপি নম্বর (৯৪১৩১৭০৮৪৬)। আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল এর একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়েছিল।

পুলিশ জানায়, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল এর একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে মোহাম্মদ আলী (৩১) কে গ্রেপ্তার করা হয়। আসামী আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত হওয়ায় তাকে কো-অর্ডিনেটর, তদন্ত সংস্থ্যা, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, ইয়ামিন হত্যাকান্ডের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আজ তাকে গ্রেপ্তার করে কো-অর্ডিনেটর, তদন্ত সংস্থ্যা, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর