1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাভারে বিএনপির পক্ষ থেকে দোয়া মাহ্ফিল - Cjnews71 খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাভারে বিএনপির পক্ষ থেকে দোয়া মাহ্ফিল - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সাভারে বিএনপির পক্ষ থেকে দোয়া মাহ্ফিল

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩০৪ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সারা দেশের ন্যায় বিএনপি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উদযাপন উপলক্ষে সাভারে বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন মডেল মসজিদে সাভার পৌর বিএনপির সহসভাপতি আ্যাডভোকেট নাজিম উদ্দীনের আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মারুফ বিল্লাহ।

এতে খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি তার ছেলে তারেক রহমান, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীর মঙ্গল কামনা করা হয়।

অনুষ্ঠানে মুসল্লীদের পাশাপাশি পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর