1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
ভারতীয় জাল রুপি ও জাল টাকাসহ গ্রেপ্তার  - Cjnews71 ভারতীয় জাল রুপি ও জাল টাকাসহ গ্রেপ্তার  - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

ভারতীয় জাল রুপি ও জাল টাকাসহ গ্রেপ্তার 

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

সাভার প্রতিনিধি:

ঢাকার আশুলিয়ায় অভিযান পরিচালনা করে ভারতীয় জাল রুপি ও টাকাসহ মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক (৪২) নামের জাল টাকা কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে জাল টাকা ও রুপিসহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দীন। এর আগে গত রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগের কুন্ডলবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাল টাকা ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাখরখাঠী গ্রামের মৃত মান্নান সিকদারের ছেলে। তিনি পেশাদার জাল টাকা কারবারি বলে জানা গেছে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসম রফিকুল ইসলাম রফিক নামের একজনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ রুপি মানের ৭৯ টি নোট ও ৫০০ টাকার ২৩২ টি জাল নোট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন বলেন, মো. রফিকুল ইসলাম নামের এক জাল টাকা ব্যবসায়ীকে ৩৯ হাজার ৫০০ ভারতীয় জাল রুপি ও ১ লাখ ১৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়েছে। জব্দকৃত আলামতসহ জাল নোট কারবারিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর