1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - Cjnews71 জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৫সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভার থানা ষ্ট্যান্ড বাগানবাড়ি রেস্টুরেন্টে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানটি ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ সাইফুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ এর সহধর্মিনী সিঃ আইনজীবী নাসরিন জাহান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই আইনজীবী সমিতি সকলের ঐক্যবদ্ধতায় এগিয়ে যাক এবং এই সংগঠন আইনজীবীদের বিভিন্ন সমস্যা সমাধানে এবং দেশের জন্য কাজ করবে এটাই আমার প্রত্যাশা।

এ্যাডঃ মোঃ নাজিম উদ্দিন বলেন, আওয়ামী ফ্যাসিস সরকার ক্ষমতা থাকা কালে ১৭ বছর আমরা অনেক নির্যাতিত হয়েছি মামলা খেয়েছি, সামনে নির্বাচন এত সহজ হবে না তাই আমাদের সজাগ থাকতে হবে। আমরা নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাব।

অনুষ্ঠান শেষে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির নেতা ও সদস্যবৃন্দদের উপস্থিতিতে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত করেন এবং কেক কেটে সুন্দর ও মনমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর